বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে প্রতিবেদককে গ্রেফতারের বিষয়টির নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১৮ জনের মধ্যে ১১ জনকে মাদক কারবারি এবং ৭ জনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আবদুর রহমান, নুর নবী, মানিক উদ্দীন, সৌরভ, কাঞ্চন মজুমদার, রঞ্জিত বড়ুয়া, আল আমিন ব্যাপারি, মিজান, ইয়াছিন, নুর মোহাম্মদ ও মামুন রয়েছেন।

অন্যদিকে মাদক সেবনের অভিযোগে পূর্ণ প্রিয় চাকমা, লিটন চাকমা, অদিব ত্রিপুরা, মংকিউ রোয়াজা, দয়াল মনি চাকমা, মোহাম্মদ সাগর ও মো. আরিফকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যদেরও বিধি অনুযায়ী আদালতে পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit