সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার ভিপি সম্পত্তির দখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মারাত্মক আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের পিতম্বরপুর মৌজায়। স্থানীয় সূত্রে জানা গেছে ঐ মৌজার মোট ১৪ বিঘা ১৭ শতক ভিপি সম্পত্তি যথারীতি সরকারের নিকট থেকে শর্ত মোতাবেক লীজ নিয়ে চাষ আবাদ করে আসছিলেন ভুমিহীন কৃষক ঐ এলাকার ৮টি পরিবার। তারা হলেন উপজেলার বালুভরা ইউনিয়নের প্রধানকৃন্ডি গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ পলাশ, আব্দুল কুদ্দুস, ফারুখ সহোসেন, মেহেদী হাসান রাজা, রোকসানা, দেলোয়ার হোসেন এবং রিক্তা।
দীর্ঘ ৮ বছর যাবৎ ঐ সম্পত্তিতে ফসল উৎপাদন করে সংসার নির্বাহ করে আসছিলেন। ২০২৫ সাল পর্যন্ত যথারীতি লীজ মানি পরিশোধ করে আবাদ করেছেন। ২০২৬ সালের জন্য লীজ মানি পরিশোধের আবেদন করা আছে। কিন্তু অজ্ঞাত কারনে লীজ মানি গ্রহণ করনা হয়নি। বার বার লীজ মানি দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট গেলেও তিনি অজ্ঞাত কারনে লীজ মানি গ্রহণ করেননি। এদিকে এলাকার একটি প্রভাবশালী মহল বিএনপি দলের প্রভাব খাটিয়ে উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় উক্ত সম্পত্তিতে রোপনকৃত ধানসহ পটল, বরবটি, মিষ্টি কুমড়া এবং অন্যান্য শাকসব্জি সম্পূর্নভাবে বিনষ্ট করা হয়। এরই প্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর’২০২৬ বৃহষ্পতিবার লীহ গ্রহিতা কৃষকরা বাধা দিতে গেলে উভয়পক্ষে মধ্যে সংয়ঘর্ষ বাধে। এতে লীজ গ্রহিতাদের মধ্যে ৭ জন এবং অবৈধভাবে দখলকারীদের ৪ জন আহত হয়। আহতদের প্রথমে বদলগাছি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যপারে উভয় পক্ষ বদলগাছি থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন।
তাদের মধ্যে মাসুদ হোসেন নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মৃত্যু বরন করেন। বদলগাছি থানায় পরবর্তীতে একটি হত্যা মামলা লিপিবদ্ধ হয়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঐ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে আসামী আটক হয়নি তবে অভিযান অব্যাহত রয়েছে।
কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৪৮