বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন!

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৭ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী রাজনৈতিক দল, বামপন্থী শিক্ষক এবং তাদের অনুসারীরা সরাসরি কাজ করছে বলে অভিযোগ করেছে ‘আজাদী আন্দোলন’ নামে একটি ইসলামি সংগঠন। আজ শনিবার (১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র মুহাম্মদ শাহরীয়ার আলম এসব অভিযোগ তুলে ধরেন এবং সমাধানের জন্য ৩ দফা দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শিশির তানিম,কাজী ইমাম হোসাইন ইলাত, মাদ্রাসা শিক্ষার্থী আবদুর রহমান, ঢাকা কলেজের শিক্ষার্থী আবিদ হাসান প্রমুখ ।

বামপন্থীদের বিরুদ্ধে আজাদী আন্দোলনের যত
অভিযোগসমূহ:

আজাদী আন্দোলনের নেতারা বলেন,”গত ১০ এপ্রিল শাহবাগ থেকে সমকামীদের উচ্ছেদের পর শিক্ষক নেটওয়ার্কের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা সামিনা লুৎফা, বাম ছাত্রনেতা মেঘমল্লার বসু সহ তাদের বলয়ের লোকজন শাহবাগে গিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরির চেষ্টা করেন।

সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ঘটনার পর শাহবাগ থানায় বামপন্থীদের তদবিরের প্রতিবাদ জানিয়ে তারা বলেন,গত ৩০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে দুজন সমকামী ছাত্র আটক হওয়ার পর শিক্ষক নেটওয়ার্কের শিক্ষিকা মোশাহিদা সুলতানা রিতু সহ অন্য শিক্ষকরা শাহবাগ থানায় মব সৃষ্টি করে বহিরাগতদের ছাড়িয়ে আনেন ।
এ সময় তারা ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে সমকামীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলেছেন ।

ঢাকেশ্বরী মন্দিরের বিয়ে সংক্রান্ত বিষয়ে জবাব দাবি: গত ১০ জুলাই ঢাকেশ্বরী মন্দিরে দুই পুরুষের বিবাহের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্দির কর্তৃপক্ষের নিকট এর স্পষ্ট জবাব দাবি করা হয়।

তারা আজাদী আন্দোলনের পক্ষ থেকে ৩ দফা দাবি পেশ করেন ।

আজাদী আন্দোলন-এর ৩ দফা দাবি হলো:

১. বিতর্কিত বা সন্দেহভাজন শিক্ষকদের এইচআইভি (HIV) পরীক্ষা না করা পর্যন্ত তাদের সকল একাডেমিক কর্মকাণ্ডে নিষিদ্ধ রাখতে হবে।

২. দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দেশে প্রচলিত আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে।
৩. সমকামিতার বিরুদ্ধে দেশের প্রচলিত দণ্ডবিধির ৩৭৭ ধারা বাস্তবায়ন করতে হবে।

একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এসব শিক্ষকের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি শিক্ষার্থীদের উক্ত শিক্ষক ও তাদের অনুসারীদের থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৬,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit