শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে-তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৭ Time View

ডেস্কনিউজঃ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করার সবচেয়ে বড় উপাদান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি (বিপিএস) আয়োজিত ‘ফিলোসফি ফর পিস’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেছেন, মানুষ যতক্ষণ পর্যন্ত একটি নির্দিষ্ট দর্শনের ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে না পারে, ততক্ষণ সে শারীরিকভাবে মানুষ হলেও প্রকৃত অর্থে মানবিকতার চর্চা করতে পারে না।

তিনি জানিয়েছেন, খাদ্য সংগ্রহের মাধ্যমে জীবনধারণের প্রাথমিক চাহিদা পূরণের পরই মানুষ জীবনের উদ্দেশ্য ও গন্তব্য নিয়ে ভাবতে শুরু করে, আর সেখান থেকেই দর্শনের সূচনা। টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সার্বজনীন মানবতাবাদী দর্শন খুঁজে বের করা জরুরি।

এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মানুষের দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত বিশ্বাস তার পৃথিবীকে দেখার ধরন নির্ধারণ করে।

উদাহরণ হিসেবে তিনি বললেন, একই চাঁদে কেউ বুড়ি, কেউ সাগর, কেউ পাহাড় কিংবা ভিন্ন কিছু দেখতে পায়। তাই সমাজ ও রাষ্ট্রে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নিজেদের চিন্তা ও দর্শনে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ কামরুল আহসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এস এম আমানুল্লাহ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সিদ্দিকুর রহমান খান প্রমুখ।

বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সভাপতি ড. শাহ কাউসার মোস্তফা আবুলউলায়ী বললেন, সমাজে সত্য ও শান্তি প্রতিষ্ঠিত হলে সেখানে ন্যায়বিচারও নিশ্চিত হয়।

সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

কিউএনবি /বিপুল/০১.০৮.২০২৬/বিকাল ৫.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit