রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২০ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাতে উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, দিবর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৫০০ লিটারেরও বেশি চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। একই সঙ্গে চোলাই মদ ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দিবর পূর্বপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে মিলন হেমব্রম (২৭) এবং প্রদীপ হেমব্রম (২৩)।

পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই জব্দ করা চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদক উৎপাদন, বিক্রি ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit