শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ানদের মধ্যে ফুটবল নিয়ে আগ্রহ দিন দিন কমছে। শনিবার প্রকাশিত ‘ডেটাফোলহা’র জরিপের তথ্য বলছে, ১৬ বছর বা তার বেশি বয়সি ব্রাজিলীয়দের ৬৪ শতাংশ ফুটবল নিয়ে আগ্রহী। যার মধ্যে ২৮ শতাংশ বলেছেন ফুটবলে তাদের ‘প্রচুর আগ্রহ’ আছে, ৩৬ শতাংশের আছে ‘কিছুটা আগ্রহ’। বাকি ৩৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা ফুটবলের খবর রাখেন না। 

ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের সর্বশেষ জরিপের তুলনায় এবার ফুটবলের প্রতি আগ্রহে ৮ শতাংশ পতন ঘটেছে। সে সময় ৭২ শতাংশ মানুষ বলেছিলেন, তারা ফুটবল অনুসরণ করেন, আর ২৮ শতাংশ জানিয়েছিলেন তাদের কোনো আগ্রহ নেই।

জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের ধরনের ওপর ভিত্তি করেও কিছু উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। পুরুষদের মধ্যে ৭৭ শতাংশ মানুষ ফুটবল অনুসরণ করার কথা জানিয়েছেন, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৫২ শতাংশ। ব্রাজিলের পাঁচটি অঞ্চলের ১৩৯টি পৌরসভার ২ হাজার ৪ জন মানুষের ওপর এই জরিপ চালানো হয় গত ২২ ও ২৩ জুলাই। এই সমীক্ষার ভুলের সম্ভাব্য মাত্রা (মার্জিন অব এরর) ২ শতাংশ কম বা বেশি হতে পারে।

জরিপের তথ্য বলছে, শিক্ষার হারও ফুটবলের প্রতি আগ্রহের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। প্রাথমিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মধ্যে ৪৯ শতাংশ ফুটবল অনুসরণ করেন। মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এই হার বেড়ে দাঁড়ায় ৬৭ শতাংশে, আর উচ্চশিক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে এটি সর্বোচ্চ ৭৫ শতাংশ।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন পরই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এ নিয়ে টানা ষষ্ঠবার ফাইনালে ওঠার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit