রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২০ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ​খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সুদৃঢ় সম্প্রীতি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ১৮ ফিল্ড রেজিমেন্ট মাটিরাঙ্গা জোনের আওতায় বিভিন্ন দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি দুস্থ নারী, পুরুষদের মাঝে  মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে খাদ্য সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে মাটিরাঙ্গা জোন।

শনিবার (১আগস্ট)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনীর নিয়মিত এই জনকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন এর  দুর্গম মরাটিলা এলাকার পাহাড়ি ও বাঙালি দুস্থ নারী, পুরুষদের মাঝে মানবিক সহায়তা  খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের  মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

এসময় মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন  মাহিন চৌধুরী উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন দীর্ঘমেয়াদী ও সাধারণ রোগে আক্রান্ত শত শত অসহায় মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। এ সময় চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ ও ভিটামিন বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন।  

​সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগে খুশি হয়ে  তাইন্দং ইউনিয়ন এর মরাটিলার  স্থানীয় উপকারভোগী ও জনসাধারণ মাটিরাঙ্গা জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাটিরাঙ্গা  জোন কমান্ডার লে.কর্নেল মো.মাসুদ খাঁন পিএসসি বলেন, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দুর্গম এলাকার অসহায় দু:স্থ সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৬,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit