মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  মাদক বিরোধী ক‍্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচিতে মাদক ব্যবসায়ীদের  হামলার  ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১ জন। এই ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার সকালে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার ( ৩১ জুলাই) বিকেলে ‘এলাকাবাসী ও সুধিসমাজ’-এর উদোগ্যে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের  সরকার পাড়া মাদ্রাসা মোড়ে একটি মাদকবিরোধী ক্যাম্পেইন আয়োজন করা হয়। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান এর নেতৃত্বে  এই ক‍্যাম্পেইনে এলাকার শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

তারা মাদকসেবনকারী ও বিক্রেতাদের বাড়ি বাড়ি গিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন। এই কর্মসূচি চলাকালীন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মাদকবিরোধী ক্যাম্পেইনের সাথে যুক্ত ১ জন কর্মী রক্তাক্ত জখম ও গুরুতর আহত হন। আহত ব্যক্তি একই এলাকার মৃত রফাতউল্যার ছেলে গোলজার হোসেন(৪৭)।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায়  আহত ব্যক্তিকে উদ্ধার করে  ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন মাদক ব‍্যবসায়ী ওই পরিবারের ৪ জন সদস‍্য নাছির উদ্দিন (৫২) ও তার ৩ ছেলে রমজান আলী(৩২), হযরত আলী (২৮), কফিল উদ্দিন (২০) এদের নামে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রত‍্যক্ষদর্শী আমিনুর, আলম, মাসুদ ও আলতাফ জানান, এই পরিবারটি প্রকাশ‍্যে মাদক ব‍্যবসা করে। এলাকাবাসী অনতিবিক্ষম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের  গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এবিষয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, মাদক বিরোধী ক‍্যাম্পেইন থেকে ফেরার পথে আমার সামনেই এই হামলার ঘটনা ঘটে। যা অত‍্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৬,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit