সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

নিয়মিত অনুশীলনের পরও ভারত সিরিজে কেন নেই শরিফুল?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের পেছনে বড় ভূমিকা ছিল পেসার শরিফুল ইসলামের। দুই ইনিংসে ৩ উইকেট শিকার করেন এই বাঁ হাতি পেসার। তবে এরপর কুঁচকিতে চোট পাওয়ায় খেলতে পারেননি দ্বিতীয় টেস্টে। তার জায়গায় একাদশে সুযোগ পান তাসকিন আহমেদ। সেই চোট কাটিয়ে ভারত সিরিজ সামনে রেখে মিরপুরে নিয়মিত অনুশীলন করলেও শরিফুলকে রাখা হয়নি ১৬ সদস্যের স্কোয়াডে।

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে— কেন বাদ পড়লেন শরিফুল। ভারত সিরিজে শরিফুলকে বাদ দেওয়ার পেছনে কারণ হিসেবে জানা গেছে, অনুশীলনে ফিরলেও শরিফুলের চোট এখনও পুরোপুরি সারেনি। ৫-১০ ওভার বোলিং করলেই ব্যথা অনুভব করছেন তিনি। যার কারণে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি দল। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথা মাথায় রেখে টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।

যদিও এর আগে শরিফুলের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, তার যে ধরনের চোট, তাতে ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার কথা শরিফুলের। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে টেস্টেও দেখা যাবে তাকে। তবে সেটি এখন হচ্ছে না। শরিফুলকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকেরা। পাকিস্তান সিরিজে থাকা পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদের ওপরই ভারত সিরিজে ভরসা রাখা হচ্ছে।

শরিফুলের জায়গায় ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তান শাহিনসের বিপক্ষে সেঞ্চুরি করা জাকের আলী অনিককে সুযোগ করে দিয়েছে নির্বাচকরা। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। ফলে সব ঠিক থাকলে শরিফুল ফিরবেন টি-টোয়েন্টি স্কোয়াডে। যা শুরু হবে ৬ অক্টোবর ভারতের গোয়ালিয়রে।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit