বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

সিলেটে আনসার ভিডিপি সদস্যদের নির্বাচনী ভাতা আত্মসাৎ করার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭২ Time View

সিলেট প্রতিনিধি : সিলেট সদর অফিসার গোলাম কিবরিয়া কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে সাধারণ আনসার সদস্যকে নেওয়া হয়।২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা। নির্বাচনকালীন সময় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। নির্বাচন শেষে সরকার গঠন হয়ে মন্ত্রী পরিষদও গঠন করার মাস খানেকের মতো অতিবাহিত হয়ে গেলেও ভাতা পায়নি ১/১৫ শত আনসার।প্রতিদিন ডিউটি ভাতা হিসাবে মোট টাকা ৮৭৬০ টাকা ভাতা নির্ধারিত হয় বলে জানা যায়। এই ভাতা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিজ নামীয়  বিকাশ, রকেট, নগদ একাউন্টে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। হ্যান্ডক্যাশ কোন অর্থ প্রদান করার কোন সুযোগ দেওয়া হয়নি।  কিন্তু  সিলেট সদর থানা অফিসার গোলাম কিবরিয়া ও  জেলা অফিসার তাদেরকে হ্যান্ডক্যাশ ১৫ শত থেকে ২ হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেন। এতে আনসার সদস্যের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায় আনসার ভিডিপি সদস্যদের একটি অংশ তাদের সাথে কথা বলতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফিরিয়ে দেন। নিরুপায় হয়ে আনসার সদস্যগণ বিগত ২৩ মার্চ সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।২৮ মার্চ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে আনসার সদস্যগণ তাদেরকে অভিযোগের কথা গণমাধ্যমের নিকট প্রকাশ করেন। আনসার ভিডিপি সদস্যদের নিয়ে এরকম আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আমাদের প্রাপ্ত ভাতা ফেরত চাই। সরকার গঠন হলেও আমাদের ভাতা পাইনি। অফিসার মহলে ধরনা দিতে দিতে ক্লান্ত।এই ভাতা আত্মসাৎ করার ঘটনা ও মানববন্ধন কর্মসূচির প্রেক্ষিতে সিলেট সদর থানা অফিসার গোলাম কিবরিয়ার মুঠোফোন কল দিলে তিনি বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। একই সময় সিলেট জেলা কমান্ড্যান্ট এর মুঠোফোনে কল দিলে তিনিও বিষয়টি জানেন বলে জানান।

অথচ ফোনে আলাপের ২/১ মিনিটের মধ্যে বাংলার মাটির প্রতিবেদকের সাথে থাকা ভুক্তভোগীদের কয়েকজনের মোবাইল ফোনে কল দিয়ে গোপনে মিমাংসা করার প্রস্তাব দেন সিলেট সদর থানা অফিসার গোলাম কিবরিয়া। এতে টাকা আত্মসাতের বিষয়টিও পরিস্কার হয়ে যায়।এ ব্যাপারে মানববন্ধন কর্মসূচিতে আসা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের সরকার কর্তৃক প্রদত্ত পূর্ণভাতা দেওয়ার দাবি জানান। তারা বলেন, আমরা টাকা না পেলে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের মহাপরিচালক এর অফিসারে সামনে মানববন্ধন কর্মসূচি পালন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তাদের দুর্নীতির মুখোশ উন্মোচন করতে বাধ্য হবো। 

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৬,/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit