শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : আটোয়ারী উপজেলার পুরাতন হাসপাতাল ও উপজেলা কৃষি অফিসের সরকারি জমি দখলের চেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর পুলিশি তৎপরতায় দখল কাজ বন্ধ হয়েছে। কিন্তু দখলকারীদের রেখে যাওয়া মালামাল এখনো সেই জমিতেই পড়ে আছে। গত শুক্রবার (১৪ আগস্ট) কতিপয় ব্যক্তি পরিত্যক্ত ওই সরকারি স্থাপনাসহ জমি দখলের চেষ্টা করে।

ফেসবুকে বিষয়টি প্রকাশের পর তাৎক্ষনিক আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান একদল পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দখলকারীদের তাড়িয়ে দেন। দখলকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় তাদের ব্যবহৃত বাঁশ,বেড়া, টিন ও অন্যান্য মালামাল রেখে চলে যায়। যা এখনো ওই জমিতে অক্ষত অবস্থায় পড়ে আছে। এলাকার সুধি সমাজ ও সচেতন মহল বলছেন, ইউএনও ছুটিতে আছেন, আর ১৪ আগস্ট দিনটি শুক্রবার হওয়ায় সকল দপ্তরের কর্মকর্তারা সরকারি ছুটিতে আছেন।

এ সুযোগ কাজে লাগিয়ে পরিত্যাক্ত সরকারি জমিটি দখল করার চেষ্টা করেছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ জানান, এ ব্যাপারে আটোয়ারী থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান জানান, দখলকারীদের ফেলে রেখে যাওয়া মামলামাল দ্রুত সরিয়ে নিতে বলেছি। তারা সরিয়ে নেবে বলে জানিয়েছেন। অপরদিকে দখলকারীরা দাবী করছে, জমিটি তাদের বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি। এ নিয়ে আদালতে মামলা চলছে। পর পর তিনটি রায় তাদের পক্ষে আছে।

স্থানীয়দের প্রশ্ন, আদালতের রায় যদি দখলকারীদের পক্ষেই থাকে, তাহলে প্রশাসন কেন তাদের বাধা দিল ? স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, মালিকানা জমির উপর সরকারি হাসপাতাল এবং পরে উপজেলা কৃষি অফিস স্থাপনা তৈরী করে কয়েক যুগ ধরে ব্যবহার করলো কোন শক্তির বলে ? সরকারি অফিস জমির মালিককে ভাড়া দিয়েছিল না কি জমিটা ক্রয়/ লিজ নিয়েছিল ? কোনো ডুকুমেন্ট ছাড়া মালিকানাধিন জমির উপর সরকারি স্থাপনা গড়ে তোলা সম্ভব নয়।

তাহলে ডুকুমেন্ট গেল কোথায় ? পুলিশের বাধায় সরকারি জমির উপর দখলকারীদের রেখে যাওয়া মালামাল এখনো না সরানোকে অনেকে প্রশাসনের নমনীয়তা হিসেবে দেখছেন । পুরাতন কৃষি অফিসের পরিত্যাক্ত স্থাপনাসহ জমি দখলের বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit