শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয় 

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নিরব নিস্তব্ধ। মঞ্চে আলো-আঁধারে চক্রাকারে বসে আছে ১৩ জন শিল্পী। তবে শিল্পীরা সকলেই শিশু- কিশোর। হলঘরের প্রতিটি আসন দর্শক পরিপূর্ণ। মঞ্চ ঘিরে তিন দিকে দর্শকের আসন ব্যবস্থা। আর একদিকে কলাকুশলীদের স্থান। নিস্তব্ধ পরিবেশে হঠাৎ ঢাকের শব্দ। চকিত সময়ের মধ্যে মঞ্চে ফোকাস। তখন নিশ্চুপ বসে থাকা উৎসুক দর্শকদের দৃষ্টি নিবন্ধ মঞ্চে দিকে।

নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ‘পুতুলের বিয়ে’। মঞ্চস্থ এই নাটকে একদল শিশু-কিশোরে অভিনয় ছিল মনমুগ্ধ কর। নাটকে অসীম কুমার মহন্তের কৌশলী নির্দেশনায় বিরতীহীন দৃশ্যের ৪০ মিনিট সময় ছিল দর্শকের কাছে পলকহীন। শুক্রবার রাত ৮টায় নওগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘হাতে খড়ি’ নওগাঁ আয়োজিত ও পরিবেশিত নাটকে অভিনয় করে, রুহি, লগ্নজিতা, সপ্তক, দানিয়াল, লুবনো, বাক্য, শুভমিতা, সমাদৃতা, রুপকথা, সুবাইতা, ফারজিন,আব্দুল্লাহ ও পায়েল।

নজরুল বর্ষ উপলক্ষ্যে এমন পরিবেশনায় মগ্ধতার বক্যবলি ছিল নাটক দেখতে আসা দর্শকদের মাঝে। হাতে খড়ি’র সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ বলেন, হাতে খড়ি বরাবরই শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা মনে  করি সাংস্কৃতির আলো যদি শৈশবেই একটি শিশুর হৃদয়ে জ্বলে ওঠে তবে তার আলো একদিন সমাজকেও আলোকিত করবে। নির্দেশক আসীম কুমার মহন্ত বলেন, মেধাবী শিশুদের নিয়ে কাজ করার মজাটাই আলাদা।

তাদের কারনে কাজী নজরুল ইসলামের কালজয়ী নাটক পুতুলের বিয়ে খুব অল্পদিনের মহড়ায় সম্পূর্ন করা গেছে। হাতে খড়ি’র সাধারন সম্পাদক নওরীন আখতার শারমিন বলেন, শিশুদের মেধা ও সৃষ্টিশীলতার বরুদ লক্ষ করা গেছে।

তরা পুতুলের বিয়ে নাটকে মঞ্চে বিস্ফোরন ঘটিয়েছে। নাট্যনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, বিশেষ অতিথি নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, বিশেষ অতিথি নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নওগাঁর রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিকজন, সাংবাদিক ও সাধারন দর্শক।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit