বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ফের বরিশাল ডাক বিভাগের কোয়ার্টারে মিললো গ্রেনেড

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ :  বরিশাল নগরীর ফরেস্ট বাড়ির পোলের ডাক বিভাগের কোয়ার্টার এরিয়ায় আবারও গ্রেনেডের সন্ধান মিলেছে। 

বুধবার সকালে এক পরিচ্ছন্ন কর্মী গ্রেনেট সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে ডাক বিভাগকে সংবাদ দেয়। 

তারা স্থানীয় থানা পুলিশ ও সেনাবাহিনীকে সংবাদ দিলে প্রথমে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে। ঘটনাস্থলে পুলিশের বিশেষ শাখার সদস্যরা মাইন্ড ডিক্টেটর দিয়ে তল্লাশি চালালেও সেনাবাহিনীর বোম ডিসপোজাল  ইউনিট না আসা পর্যন্ত ওই স্থানে গ্রেনেডটি ছিল। 

সরকারি ওই কোয়ার্টারের দায়িত্বে থাকা ব্যক্তি জানান, গত ৫ তারিখের পরে এখন পর্যন্ত পৃথক দিনে দুটি গ্রেনেড পাওয়া গেলো। তবে কে বা কারা কখন রেখেছে তা বলা যাচ্ছে না। 

এ বিষয় বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারি কমিশনার বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। একই স্থানে পরপর দুবার গ্রেনেড পাওয়ার বিষয়টি আইনগতভাবে জোড়ালো তদন্তের বিষয় রয়েছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে এটি উদ্ধার করার পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোঝা যাবে গ্রেনেড সাদৃশ্য বস্তুটির অবস্থা।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit