রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত, আরেক ভাই আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় আহত হয়েছেন নিহতের অপর ভাই।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরমল্লিকপুর গ্রামের সামাদ শেখের ছেলে মিরান শেখ (৪৫) ও জিয়াউর শেখ (৪০)। আহত হয়েছেন ইরান শেখ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইলের চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদ ও ফেরদৌস পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সকালে ফেরদৌস পক্ষের মিরান ও জিয়াউর শেখ মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে মাহমুদ পক্ষের লোকজন তাদের উপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়।

আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আধিপত্য বিস্তার বিস্তার নিয়ে দুইপক্ষের দ্বন্দ্বে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit