বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ভারতে ভবন ধসে হতাহত ৩৬

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। ভবন ধসের ঘটনায় উদ্ধারকাজ এখনও চলছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি মৃতদেহ বের করার পর লখনৌতে ভবন ধসে মৃতের সংখ্যা আটজনে পৌঁছেছে বলে রবিবার কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় শহরের পরিবহন নগর এলাকায় তিনতলা ভবনটি ধসে পড়ার ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন।

রাজ্যটির স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) উদ্ধার অভিযানের সময় রাজ কিশোর (২৭), রুদ্র যাদব (২৪) এবং জগরূপ সিং (৩৫) নামে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে বলে ত্রাণ কমিশনার জি এস নবীন জানিয়েছেন।

জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তারা এখন ধ্বংসস্তূপের নিচে যাতে আর কেউ আটকে না থাকেন সেদিকে নজর দিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মিত হয়েছিল এবং ঘটনার সময় কিছু নির্মাণ কাজ চলছিল। শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে যখন এ ঘটনা ঘটে তখন বেশিরভাগ নিহতরা নিচতলায় কাজ করছিলেন।

ভবনটিতে একটি গোডাউন ও একটি মোটর ওয়ার্কশপ ছিল। আহতদের জেলার লোকবন্ধু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: এনডিটিভি, পিটিআই

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit