শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্য হলেন নুহাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লেখকসংঘ রাইটার্স গিল্ড অব আমেরিকা ওয়েস্টের সদস্য হয়েছেন বাংলাদেশের তরুণ পরিচালক নুহাশ হুমায়ূন।

প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদপুত্র নুহাশ বলেন, হলিউডের বেশ কিছু প্রজেক্টে আমি কাজ করেছি, তারপর মেম্বারশিপের জন্য আবেদন করেছিলাম৷ বৃহস্পতিবার খবর পাই যে আমাকে মেম্বারশিপ দেওয়া হয়েছে।

হলিউডের কী কী প্রজেক্ট কাজ করেছেন প্রশ্নে তিনি বলেন, প্রজেক্টের কাজগুলো এখনো প্রচার হয়নি। তাই নামগুলো প্রকাশ করতে পারছি না। গোপন রাখতে হচ্ছে। তবে প্রচারের ঘোষণা আসলে অবশ্যই জানানো হবে।

আমেরিকার রাইটার্স গিল্ডে যুক্ত হওয়ার অনুভূতি গ্লিটজের কাছে তুলে ধরে নুহাশ বলেন, এটা অন্য রকম অনুভূতি। আমার কাছে খুব ভালো লাগছে। এখন দেশে ‘পেট কাটা ষ’র দ্বিতীয় সিজনের কাজ চলছে। এর মধ্যেই রাইটার্স গিল্ড থেকে এই খবর আসল। আবার সে দেশেও আমাদের কনটেন্টগুলো গুরুত্ব পাচ্ছে, এগুলো খুবই ভালো লাগার বিষয়। দুই জায়গাতেই সমানতালে কাজ করে যেতে চাই।

‘পেট কাটা ষ’র দ্বিতীয় সিজন নিয়ে নুহাশ বলেন, শুটিং শেষ এখন এডিটিংয়ের কাজ চলছে। আশা করছি খুব শিগগিরই জানানো হবে। এই গল্পে দর্শকের জন্য চমক আছে। এই সিরিজে প্রথমবারের মত গল্প লিখেছেন আমার মা গুলতেকিন খান। চারটি গল্পের মধ্যে তিনটি গল্প তিনি লিখেছেন। এবারের সিজনটি নিয়ে আমি আরও বেশী আশাবাদী।

এছাড়া এই সিরিজের অভিনয়শিল্পীদের নামধাম এখনই প্রকাশ করতে নারাজ নুহাশ। গত বছর যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পেয়েছে নুহাশের ‘ফরেনারস অনলি’ সিরিজ। ‘পেটকাটা ষ’, ‘মশারি’, ‘অস্থির সময় স্বস্তির’ নামের সিরিজ নিয়ে ওটিটিতে কাজ করেছেন এই পরিচালক। এছাড়াও ‘ইতি তোমারই ঢাকা’, ‘মোভিং বাংলাদেশ’ সিনেমা নির্মাণ করেছেন তিনি। এবার অপেক্ষা নুহাশের ‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজনের জন্য।

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit