শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রভাবশালী সেই অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ওএসডি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ :  জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। হাসিনা সরকারের প্রভাবশালী এই কর্মকর্তা সম্প্রতি পদ বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব। সায়লা সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের স্ত্রী। 

এর আগে গত ১৩ আগস্ট বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অভ্যন্তরীণ ও নবনিয়োগ অধিশাখা) সায়লা ফারজানা। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখেন। 

পরে অতিরিক্ত সচিব (প্রশাসন) তাকে উদ্ধার করে পুলিশি পাহারায় গাড়িতে তুলে দেন। এরপর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাননি।

অতিরিক্ত সচিব সায়লা ফারজানার স্বামী এসবি প্রধান মনিরুল ইসলামকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit