শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার(৫সেপ্টেম্বর)দুপুরের দিকে খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় খাগড়াছড়ি পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার এর সঞ্চালনায়  সভাপতিত্ব করেন খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। 

এসময় খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো:জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জহুরল আলম ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি  এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার ইউনুছ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক  সমীর মল্লিক, খাগড়াছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক রিপন সরকার, আলোকিত পাহাড়ের সম্পাদক ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাজু, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও  খাগড়াছড়ি প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জসীম উদ্দিন জয়নাল,  মোবারক হোসনেসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী গণ পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন।

সাংবাদিকরা বলেন,খাগড়াছড়ি শহরকে পর্যটক বান্ধব শহরের ফুটপাট দখলমুক্ত ও পরিচ্ছন্ন শহরের পরিণত করতে পৌর কর্তৃপক্ষকে আহ্বান জানান। একই সাথে উন্নয়ন প্রকল্প গ্রহণের স্বজনপ্রীতি-দূর্নীতি রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, আইন-বিধি মেনে পৌরসভাকে জনবান্ধব করার জন্য যা যা করণীয় তা করা হবে বলে জানিয়ে তিনি আরো বলেন,খাগড়াছড়ি পৌরসভা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। সে সাথে নিশ্চিত করা হবে স্বচ্ছাতা ও জবাবদিহিতা  সরকারের মূল্য উদ্দেশ্য স্থানীয় সরকার ব্যবস্থাপনা সংস্কার করে জনমুখী ও কল্যাণকর করা। এজন্য সকল সাংবাদিক ভাইদের সাথে নিয়ে কাজ করার আহবান জানান। 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit