বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য লাস্ট ওয়ার্ড’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : ৪ সেপ্টেম্বর থেকে কোরিয়ার দক্ষিণতীরের বন্দর ও পর্যটন নগরী ইওসু শহরে GS Caltex Heulmaru  ভেন্যুতে পর্দা উঠেছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ইয়েসু শহরের মেয়র জিয়ং কি মিয়ংএ উৎসবের উদ্বোধন করেন।

কোরিয়ার পাশাপাশি এ উৎসবে অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীরা। সর্বমোট ১৮টি দেশের চলচ্চিত্র এ উৎসবে অংশ নেবে।
 
ইন্টারন্যাশনাল শর্ট ক্যাটাগরিতে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট ওয়ার্ড’-এ প্রতিযোগিতায় অংশ নেবে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরও অভিনয় করেন মনিরুজ্জামান লিপন, রাজু খান, সাবরিন আজাদ ও আয়মন শিমলা।
 
উৎসবে চলচ্চিত্রটির প্রতিনিধিত্ব করতে দক্ষিণ কোরিয়ার আমন্ত্রণে অভিনেতা ইমতিয়াজ বর্ষণ ও নির্মাতা সাদেক সাব্বির এরইমধ্যে কোরিয়ার ইয়েসু শহরে অবস্থান করছেন। উৎসবে অংশ নেয়ার কারণে আগামী ৭ সেপ্টেম্বর ইওসু শহরেই অবস্থান করবেন তারা।
  
প্রসঙ্গত, নির্মাতা সাদেক সাব্বিরের ‘দ্য লাস্ট ওয়ার্ড’ পাকিস্তান ও ভারতীয় উৎসবে প্রদর্শনী হয়েছে। কলকাতার “Miseentage International Film Award” এ বেস্ট ড্রামা ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার জেতে স্বল্পদৈর্ঘ্যের এ সিনেমাটি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit