মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

তিস্তা নদীতে নৌকায় খেলছিল শিশু আলিফ,নৌকা থেকে পড়ে ডুবে যায় নদীতে, অতঃপর

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর তীরে বেঁধে রাখা নৌকা থেকে পড়ে আলিফ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়ছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলিফ হোসেন ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে বলে জানা গেছে।

জানাযায়, ওইদিন দুপুরের পর শিশু আলিফকে নিয়ে তার বাবা-মা তিস্তা নদীর তীরে ঘাস কাটতে যায়। পরে আলিফের বাবা আলিফকে তিস্তা নদীর তীরে বেঁধে রাখা একটি নৌকায় বসিয়ে রাখে। সে সময় শিশু আলিফ নদীর তীরে বেঁধে রাখা নৌকাটিতে খেলা করছিল। একসময় বাবা-মায়ের অজান্তে আলিফ নৌকা থেকে নদীতে পড়ে যায়। অনেক সময় তার বাবা মা আলিফকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরই মধ্যে স্থানীয় লোকজন শিশু আলিফের লাশ নদীতে ভাসতে দেখে তাঁকে উদ্ধার করেন। এরপর তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ শিশু আলিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা মায়ের অসতর্কতার কারনে তিস্তা নদীর তীরে নৌকা থেকে নদীতে পড়ে যায় শিশু আলিফ। অনেক সময় ডুবে থাকায় সেখানেই তার  মৃত্যু হয়। পরিবারটির কোনো অভিযোগ না থাকায় তাঁর দাফন করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit