বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

অসহায়ের পাশে কূঁড়েঘর ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দুস্থ ও অসহায়ের পাশে থেকে নানা সামাজিকমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কূঁড়েঘর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এরই ধারাবাহিকতা অনুযায়ী ২৪ শে আগষ্ট সংগঠনটির উদ্যোগে ফেনীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বানভাসিদেরকে প্রায় ৪ হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে মুড়ি, বিস্কুট, খাবার স্যালাইন, নাপা ওষুধ, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়।
এছাড়া ২৯ শে আগষ্ট চাঁদপুরের শাহরাস্তিতে, নোয়াখালীর সেনবাগ ও রামগঞ্জে বন্যার্তদেরকে সাহায্য-সহযোগীতা করেন এই সংগঠনটি।এসময় সংগঠনটির চেয়ারম্যান মোঃ শামীম মন্ডল’র নেতৃত্বে এই সামাজিক কাজে অংশগ্রহণ করেন নাট্য নির্মাতা মোঃ তারেক মিয়াজী, মোঃ মাহমুদ শাহরিয়ার, মোঃ মাহফুজ, মোঃ শহীদ রেজওয়ান ও স্বপনসহ আরো অনেকে।এর আগে ২০১৭ সালে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৩ হাজার পরিবারকে সাহায্য সহযোগীতা হিসেবে শুকনো খাবার, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থাও করে দেন এই সামাজিক সংগঠনটি।

সংগঠনটির চেয়ারম্যান মোঃ শামীম মন্ডল বলেন, আমাদের কুঁড়ে ঘর এটি একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অতীতে আমি আমার সর্বোচ্চ দিয়ে অসহায় ও দুস্থদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করে যাবো। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বানভাসিদের পাশে দাড়াতে কমতি রাখিনি। সামাজিক কাজে অংশগ্রহণে দেশের দূর্যোগে সবসময় তিনি এগিয়ে আসতে চান এবং বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোটাই একটা বড় বিষয়। কারণ, দিনশেষে আমরা ধর্মবর্নে মানুষ। বাংলাদেশের মানুষ সব সময় সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা। এছাড়া সমাজের বিত্তবানদেরকে যারযার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit