রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেয়ার কৃতিত্ব মিরাজকে দিলেন লিটন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেই খুররম শেহজাদ ও মীর হামজার তোপে পড়ে। মাত্র ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ প্রতিরোধ গড়ে তোলেন। এই দুজনের ১৬৫ রানের জুটিতে সম্মানজনক অবস্থানে পৌছায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ ২৬২ রানে অলআউট হয়। লিড নিতে না পারলেও খুব বেশি খারাপ অবস্থানে আছে এমনটাও বলা যায় না। এরপর শেষ বিকেলে হাসান মাহমুদ পাকিস্তানের ২  উইকেট শিকার করে দারুণ এক দিন উপহার দিয়েছেন।

দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের সেঞ্চুরিয়ান লিটন দাস কৃতিত্ব দিলেন মিরাজকে। লিটন বলেন,  ‘আমি মেহেদীর সাথে ব্যাটিং করাটা উপভোগ করি। সে সবসময় ইতিবাচক থাকে। আমরা সবসময় ভেবেছি কীভাবে আমরা রান করতে পারি। জানি আমরা ব্যাকফুটে ছিলাম তখন, তবে সুযোগ ছিল। বড় রান পেতে আপনাকে সুযোগ লুফে নিতেই হবে।’
২৬ রানে ৬ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামার সময় কেমন লাগছিল তাও জানিয়েছেন লিটন। তিনি বলেন, ‘কিছুটা নার্ভাস ছিলাম তখন। কারণ আমি কখনওই ভাবিনি ড্রিংক্স ব্রেকের আগেই আমাকে ব্যাটিংয়ে নামতে হবে। কিছুটা নার্ভাস ছিলাম সেজন্য। মিরাজ এবং আমি যখন ব্যাট করছিলাম তখন আমরা বলছিলাম যে তাদের এখন ভালো মোমেন্টাম আছে। আমরা সময় নিব এবং দেখা যাক সামনে কী হয়। নার্ভাস থাকলেও আমি চেষ্টা করে গেছি ইতিবাচক থাকতে। দায়িত্ব নিয়ে খেলে যেতে। সুযোগটা লুফে নিতে।’

দারুণ ইতিবাচক ব্যাটিংয়ে বাংলাদেশকে পথ দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: এপি

লিটন ক্রিজে নামার পরপরই বিদায় নেন সাকিব আল হাসান। পাকিস্তানি পেসাররা তখন রুদ্রমূর্তি ধারণ করেছে। এমন পরিস্থিতিতে আরেক নতুন ব্যাটার মিরাজের সঙ্গে ব্যাটিংয়ে কী পরিকল্পনা নিয়েছিলেন লিটন? এ ব্যাপারে তিনি বলেন, ‘(শুরুতে) আমি কখনওই লম্বা চিন্তাভাবনা করিনি। আমি যখন সাকিব (আল হাসান) ভাইয়ের সাথে শুরু করলাম সাকিব ভাই তাড়াতাড়ি আউট হয়ে গেলেন, আমি আর মিরাজ দুজনই নতুন ব্যাটার। একটাই আলোচনা চলছিল যে, খেলাটা কতখানি লম্বা টানা যায়। কারণ তারা খুবই ভালো বল করছিল। নতুন বল সবসময়ই চ্যালেঞ্জিং। তারা একটা ভালো মোমেন্টামে ছিল। আমাদের চিন্তা ছিল আমরা কীভাবে মোমেন্টামটাকে নিয়ন্ত্রণ করতে পারি। মিরাজকে কৃতিত্ব দিতে হবে অবশ্যই। আমার তো হাতে লাগার পর খুব একটা শট খেলতে পারছিলাম না। মিরাজ তাদের অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে শট খেলে। আমার মনে হয় মিরাজের কয়েকটা বাউন্ডারি শুরুর দিকে খেলার একটা ছন্দ তৈরি করে দিয়েছে।’

শুরুর দিকে লিটন বেশ রয়েসয়ে ব্যাটিং করেছেন। সে সময় মিরাজ হাত খুলে খেলছিলেন। কিন্তু লাঞ্চের বিরতির পর ফিরে লিটন হাত খুলতে থাকেন। এ ব্যাপারে তিনি বলেন,  ‘খুররামের (শাহজাদ) ওভারটা মনে হয় লাঞ্চের পর ছিল। লাঞ্চের পর রিফ্রেশমেন্টের ব্যাপার ছিল। তারা অনেকক্ষণ ধরে ওভার করেছে কিছুটা টায়ার্ডও ছিল। আমি সেই সুযোগটাই নিয়েছি। আমার জোনে বল ছিল তাই আমি স্কোর করেছি।’

দুই ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই টেস্টে হার এড়ালেই পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতবে টাইগাররা।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit