শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুম মোস্তাফা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি শেষে রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। এর আগে গত ৪ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মাসুম মোস্তাফা একটি মামলার রায়ের বিষয়ে ভুল তথ্য দেন। নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্রে দেওয়া কোনো তথ্য ভুল বা বিভ্রান্তিকর হলে সেটি অবৈধ হিসেবে গণ্য হয়। এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে জানতে চাইলে মাসুম মোস্তাফা বলেন, ‘আমার একটি তথ্যগত ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়।

অনিচ্ছকৃত ভুলটির জন্য নির্বাচন কমিশনে আপিল করি। আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা।’এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit