সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন-এর ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রীতিভোজসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক, রাজশাহী সেক্টরের অধীনস্থ বিভিন্ন ইউনিটের অধিনায়কবৃন্দ, নওগাঁর পুলিশ সুপার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ ব্যাটালিয়নের সব স্তরের কর্মকর্তা ও সদস্যরা।রাজশাহী ভ্রমণ গাইড
৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী কর্মসূচি হিসেবে বিকেলে প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৮ জানুয়ারি মাহফিল ও দোয়া, কোয়ার্টার গার্ডে পতাকা উত্তোলন এবং অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ১৯৬৭ সালের ৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিংয়ে তৎকালীন ইপিআরের ১৪তম উইং হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ ব্যাটালিয়ন দেশমাতৃকার সীমান্ত রক্ষাসহ সরকার অর্পিত সকল দায়িত্ব সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে আসছে। মহান মুক্তিযুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় দায়িত্ব পালনকালে আরও ২ জনসহ মোট ৩৭ জন সদস্য শাহাদাৎ বরণ করেন।

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit