সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

জয়পুরহাটে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১২০ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে জয়পুরহাটে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতি (১৫ জানুয়ারি,২০২৬) জয়পুরহাট জেলার উপমা উন্নয়ন সংস্থা  এর  আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব বিপুল কুমার। তিনি বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমা  উন্নয়ন সংস্থার পরিচালক জনাব  সুজন কুমার সরকার, সভাপতিত্ব  করেন  আলহাজ্ব মোজাম্মেল হক  বক্তারা বলেন, মানবিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় সামাজিক  সংগঠনের সদস্যরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে!

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit