বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

১১ দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব : নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে আমাদের দলের পক্ষে কোনো একক প্রার্থী থাকবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ থেকে আমরা ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংস্কারের পক্ষে থাকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থাকা, আজাদির পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে। যেখানে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে আমরা অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। 
তিনি আরও বলেন, এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ও ঐতিহাসিক যাত্রা। জাতীয় নির্বাচনে রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সবার অংশগ্রহণ বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণঅভ্যুত্থানের পর আমরা যে জনআকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাইছি, এই ঐক্য তা বাস্তবায়নে পরিপূর্ণ সহায়ক হবে।
তিনি বলেন, নির্বাচনী সমঝোতা বা ১১ দল ঐক্যবদ্ধভাবে সারাদেশে প্রার্থী দেবে। আমরা সবাই সবাইকে সহযোগিতা করব এবং আমাদের যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেটার বাস্তবায়ন ঘটবে। জনগণের পক্ষে এবং আজাদির পক্ষে এই নির্বাচনের ফলাফল ঘরে তুলব, এটাই আমাদের প্রত্যাশা। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit