বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

তারেক রহমানের সঙ্গে কী কথা হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম শান্তর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে উপহার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শান্তর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।উপহার দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভেরিফায়েড পেজে পোস্ট করা হয়েছে। ভিডিওতে উপহার দেওয়ার সময় শান্ত ও তার বাবার সঙ্গে কিছুক্ষণ আলাপ করতে দেখা যায়। এসময় তারেক রহমান শান্তকে উদ্দেশ করে বলেন, ‘তুমি শুধু তোমার পরিবারের নয়, সারা বাংলাদেশের গর্ব।’

এসময় শান্ত নিজের জন্য দোয়া চেয়ে তার গ্রামের বাড়িতে যাওয়ার দাওয়াত করেন বিএনপির চেয়ারম্যানকে। জবাবে তারেক রহমান বলেন, ‘ইনশাল্লাহ যাব। এরপরে যখন আরেকটা বেস্ট রেজাল্ট করবে, তখন ইনশাল্লাহ। আমাকে ফোন দেবে। ফোন করে আমাকে কি ডাকবে? আংকেল বলবে। বলবে যে আংকেল আমি এই রেজাল্ট করেছি।’নরসিংদীর বেলাবো উপজেলার সন্তান শান্ত বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit