মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ ‎লালমনিরহাটে সালিশের পর যুবকের মৃত্যু: হত্যা দাবি করে মানববন্ধন, এজাহারে বিষপানের উল্লেখ নিয়ে প্রশ্ন ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসীকে জীবিত উদ্ধার

বিয়ের পর দেনমোহর বাড়ানো হলে তা আদায় করা কি আবশ্যক?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : ইসলামি শরিয়তে বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা ওয়াজিব। এটা নির্ধারণ না করলেও মোহরে মিসিল বা স্ত্রীর সমান সামাজিক মর্যাদার অন্য নারীদের স্বাভাবিক দেনমোহর তাকে দেয়া আবশ্যক হয়ে যায়। 

বিয়ের আকদের সময় যে দেনমোহর নির্ধারণ করা হয়, আকদের পর স্বামী-স্ত্রী উভয়ে চাইলে তা বৃদ্ধি করতে পারে। স্ত্রী যদি দেনমোহর বৃদ্ধির অনুরোধ করে এবং স্বামী স্বতস্ফূর্তভাবে তাতে রাজি হয়, তাহলে ওই বর্ধিত অংকও দেনমোহরের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তা আদায় করাও ওয়াজিব হয়ে যায়।

উদাহরণস্বরূপ বিয়ের আকদের সময় দেনমোহর হিসেবে যদি তিন লক্ষ টাকা নির্ধারণ করা হয়, বিয়ের পর স্ত্রী দেনমোহর বাড়ানোর দাবি করলে স্বামী তাতে সম্মত হয়ে পাঁচ লক্ষ টাকা নির্ধারণ করে, তাহলে দেনমোহর হিসেবে পাঁচ লক্ষ টাকাই আদায় করতে হবে।
দেনমোহর নারীর মূল্য নয় বরং একটি উপহার যা স্বামীর আগ্রহের প্রমাণ বহন করে। পবিত্র কোরআনের আয়াতেও উপহার বলে স্পষ্ট করা হয়েছে যে এটা নারীর মূল্য বা বিনিময় নয়। একইসঙ্গে কোরআনে দেনমোহর স্ত্রীকে দেয়ার নির্দেশ দিয়ে বোঝানো হয়েছে দেনমোহরের মালিক হবে স্ত্রী, তার পরিবার বা অভিভাবকরা নয়। স্ত্রীর ইচ্ছে হলে দেনমোহরে ছাড়ও দিতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit