রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

উপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন রানার বিভিন্ন রকমের অনিয়ম, দুর্নীতির বিচার ও অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শুক্রবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসী।

দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের শ্রিপুর বালি বাজারে ঘন্টাব্যাপী চলে এ কর্মসূচি। শুক্রবার বেলা ৪টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহরাব হোসেন, এলকাবাসী রফিকুল ইসলাম, বাদশা মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, ইউনিয়ন যুবদলের সাবেক নেতা মোজাম্মেল হক প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন রানা রাস্তা সংস্কারের বিভিন্ন প্রকল্পের কাজ না করেই অর্থ উত্তোলন করেছেন। স্বামী আছে এমন মহিলাদের বিধবা ভাতার কার্ড দিয়েছেন। এছাড়াও অতি দরিদ্রদের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির নাম মেম্বারদের আত্মীয় স্বজনদের এবং সমৃদ্ধশালী ব্যক্তিদের দিয়ে টাকা উত্তোলন করেছেন।

আমরা এই চেয়ারম্যানের দ্রুত বিচারের আওতায় এনে তাকে অপসারণের দাবি জানাই। দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন রানার সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit