বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শরীয়তপুর জেলা বিএনপি বানভাসীদের ১০ লক্ষ টাকা ত্রাণ সহায়তা দিলেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি :  দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিএনপি’র কেন্দ্রীয় ত্রাণ তহবিলে শরীয়তপুর জেলা বিএনপি ১০ লক্ষ নগদ টাকা সহায়তা প্রদান করেছেন।শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণের অর্থ প্রদান করেন। এ সময় শরীয়তপুর জেলা সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলসহ সহযোগি সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুদান প্রদান শেষে শরীয়তপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল হক মোল্লা বলেন, চট্টগ্রাম বিভাগের একটি বৃহৎ এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শরীয়তপুর জেলা বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে ।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit