বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

কাজা নামাজ থাকলে অন্য ওয়াক্তের জামাতে শরিক হওয়ার বিধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : জানার বিষয় হচ্ছে, এক ব্যক্তি জোহরের নামাজ ওয়াক্তের ভেতর পড়তে পারেনি। আসরের সময় এক মসজিদে জামাতের সঙ্গে মাগরিবের নামাজ পড়ে নেয়। তখন তার জোহরের নামাজের কথা স্মরণ ছিল। কিন্তু যেহেতু আসরের জামাত দাঁড়িয়ে যায় তাই জোহরের কথা স্মরণ থাকা সত্ত্বেও সে আসরের জামাতে শরিক হয়ে যায়। আর অতীতেরও তার কোনো নামাজ কাজা নেই। এখন ওই ব্যক্তির কী করণীয়? তিনি কি এখন আসরের কাজা আদায় করে নিবে?

ইসলামি শরিয়তে জোহরের কাজা নামাজের কথা স্মরণ থাকা সত্ত্বেও ওই ব্যক্তির আসরের জামাতে শরিক হওয়া এবং তা পড়া সঠিক হয়নি। তাই এখন তার করণীয় হল, জোহরের কাজা নামাজটি পড়ে ওই আসরের নামাজ পুনরায় পড়ে নেয়া। কেননা যার পেছনের কোনো নামাজ কাজা নেই তার যদি কোনো ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় তবে তার জন্য পরবর্তী ওয়াক্তের নামাজ পড়ার আগে ওই কাজা নামাজ আদায় করা জরুরি।

কাজা আদায় করতে গিয়ে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা হলেও তাকে আগে কাজাই আদায় করতে হবে। কিন্তু সময় স্বল্পতার দরুন কাজা আদায় করতে গিয়ে যদি পরবর্তী ওয়াক্তের ফরজ ছুটে যাওয়ার আশঙ্কা হয় তখন ওয়াক্তের নামাজ আগে পড়ে নিতে হবে। বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ওয়াক্তের নামাজ (ওয়াক্তের ভেতর) পড়তে ভুলে গেছে অতঃপর ইমামের পেছনে (পরবর্তী ওয়াক্তের) নামাজ পড়ার সময় তার ওই নামাজের কথা স্মরণ হয়- সে যেন ইমামের সঙ্গে নামাজটি পড়ে নেয়।

এরপর যে নামাজটি পড়তে ভুলে গিয়েছিল তা আদায় করে। অতঃপর ইমামের সঙ্গে যে নামাজটি পড়েছে তা আবার পড়ে নেয়। (শরহু মাআনিল আসার: ২৬৮৪; মুসান্নাফে আবদুর রাযযাক: ২২৫৪)

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৪,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit