রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২

আবুল কাশেম রুমন,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

আবুল কাশেম রুমন,সিলেট প্রতিনিধি : সিলেট প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন। এনিয়ে চলতি বছর সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে নর্থ ইস্ট মেডিকেল হাসপাতাল সিলেটে একজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় জন, সদর হাসপাতাল হবিগঞ্জে দু’জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৭২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও  মৌলভীবাজার জেলার বাসিন্দাদের পাশাপাশি অন্যান্য জেলা থেকে আসা কয়েক জন রোগীও রয়েছেন। চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit