রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকার মোহাম্মদপুর টাউনহলস্থ শহীদ পার্ক জামে মসজিদে পবিত্র ঈদ-ই-মীলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবন, চরিত্র, আখলাক ও সুন্নাহর অনুসরণই পারে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণ প্রতিষ্ঠা করতে। তাই মহানবী (সাঃ)-এর আদর্শকে জীবন পরিচালনার অন্যতম শক্তি হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সাঃ)-এর প্রতি ভালোবাসা শুধু মুখের দাবি নয়; বরং তাঁর সুন্নাহ অনুসরণ, তাঁর প্রদর্শিত ন্যায়, সততা, মানবিকতা ও উত্তম চরিত্র নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। মুসলমানদের উচিত পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলা এবং সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। মাহফিলে মহানবী (সাঃ)-এর পবিত্র জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit