বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা ।
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেবীগঞ্জে আয়োজিত জশনে জুলুস অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি পীর-মুরিদ, মাজারপন্থী ও ধর্মীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “আপনারা আমাকে অত্যন্ত সমর্থন দিয়েছেন। আমি এখন বোদা-দেবীগঞ্জের মন্ত্রী।

পীর-তরিকাপন্থী ও মাজারের সঙ্গে সম্পৃক্ত ভাইদের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। দেবীগঞ্জসহ পুরো পঞ্চগড় জেলায় যারা পীর, মুরিদ বা মাজার ভাঙতে আসবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও বলেন, “নিজেদের ভ্রান্ত ধারণা ও ভুলগুলো আগে দেখুন, এরপর মাজার ভাঙার সিদ্ধান্ত নিন। আপনারা জাতীয়তাবাদী দলের পরিচয়ে থাকলেও যদি ঘৃণ্য কর্মকাণ্ডে লিপ্ত হন, আমরা ঘরে বসে থাকব না।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, “পৃথিবীর ইতিহাসে হযরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ মানব। তাই কেউ যেন আমাদের নবী (সা.), তাঁর সুন্নত ও আদর্শ নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য দেওয়ার চেষ্টা না করেন।”অন্তর্বর্তী সরকারের সময় দেশের বিভিন্ন মাজারে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না।

আগে নিজেদের দিকে তাকাতে হবে—কী ভুল করছি, কী অন্যায় করছি।”তিনি বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, বরং শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও চিন্তা-চেতনা প্রকাশের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অসাম্প্রদায়িক চিন্তা ও ধর্মীয় সম্প্রীতির পক্ষে যারা কাজ করবেন, ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্বে আসবেন বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। আমার বাকস্বাধীনতা, চিন্তা ও চেতনা আমি শান্তিপূর্ণ উপায়ে প্রকাশ করতে চাই। একইভাবে অন্যের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতিও সম্মান দেখাতে হবে।”

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit