মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

আশুলিয়ায় বন্যাদুর্গতের মঙ্গল কামনায় পূজা অর্চনা  

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৯৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির নির্দেশনানুযায়ী শ্রী কৃষ্ণের ৫২৫০ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে আশুলিয়ায় বন্যার্তদের মঙ্গল কামনায় বিশেষ পূজা অর্চনা করা হয়েছে।সোমবার রাতে আশুলিয়ার নরসিংহপুর শ্রী-শ্রী দেবী দূর্গা মন্দিরে এই পূজা অর্চনার আয়োজন করেন সংগঠনটির থানা কমিটির সভাপতি। এ সময় নলাম মাঝিপাড়া শিব মন্দিরের পক্ষ থেকে আশুলিয়া থানা পুজা উদযাপন কমিটির দূর্যোগ ব্যাবস্থাপনা উপ-কমিটির ত্রাণ তহবিলে বন্যার্তদের সহযোগীতায় নগদ অর্থ প্রদান করা হয়। 
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির আশুলিয়া থানা শাখার সভাপতি বাবু আশীষ কুমার  নাগ, সাধারণ সম্পাদক শ্রী শম্ভু চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক শ্রী প্রদীপ কুমার সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও আশুলিয়ার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।সংগঠনটির সভাপতি আশিষ কুমার নাগ বলেন, ত্রিভূবনের মালিক জগতের অসুরশক্তি বিনাশী পরমেশ্বর পরমাত্মা শ্রী-ভগবান শ্রী-কৃষ্ণ’র শুভমঙ্গল আবির্ভাব জন্মাষ্টমী তিথিতে জগতের সকল মানবকুলের মঙ্গল কামনায় এবং বন্যাদূর্গতের দূর্দশা লাঘবে আমরা ভগবানের কাছে বিশেষ প্রার্থনার আয়োজন করেছি  এছাড়াও  আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে বন্যাদুর্গতদের সহযোগীতার জন্য দূর্যোগ ব্যবস্থাপনা উপকমিটি গঠন করেছি। শিগগিরই আমরা বন্যাদূর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিব। দেশের ছাত্র-জনতা যার-যার স্থান থেকে বন্যাদূর্গতদের সহযোগীতায় যেভাবে এগিয়ে এসেছেন, সত্যি তা প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরকে বন্যাদূর্গতসহ গরীব ও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহবানও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:২১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit