শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

দৌলতপুরে ভ্যান চালকের ঘুষিতে ভ্যান চালক নিহত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬১৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এক ভ্যান চালকের ঘুষি খেয়ে অপর একজন ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। নিহত ভ্যান চালক বারু প্রামানিক (৬৫) দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামমনাই গ্রামের মৃত বিদু প্রামানিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান চালক বারু প্রামানিক তার ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় অপর পাখি ভ্যান চালক রজব আলী (২৮) তার চলন্ত ভ্যান নিয়ে বারু প্রামানিকের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এনিয়ে দু’জের মধ্যে তর্কাতর্কি ও কথা কাটাকাটির এক পর্যায়ে রজব আলী ক্ষুব্ধ হয়ে ভ্যান চালক বারু প্রামানিকের মুখে সজোরে ঘুষি মারে। ঘুষি খেয়ে বারু প্রামানিক রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বাজারের লোকজন দ্রুত বারু প্রামানিককে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিায়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ভ্যান চালক রজব আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ভ্যান চালক দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের বদর উদ্দিনের ছেলে।

ভ্যান চালকের ঘুষিতে ভ্যান চালক নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে রজত আলী নামে এক ভ্যান চালকের ঘুষিতে অপর ভ্যান চালক বারু প্রামানিক নিহত হয়েছেন। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ভ্যান চালক রজব আলীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তািত চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit