বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী তাজের পর ভাগ্নেও একই মামলায় রিমান্ডে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনিকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রদল নেতা হত্যা মামলায় তাকে আটদিনের রিমান্ডে আনা হয়েছে। কাজী জাদিদ আল রহমান ওরফে জনি চেয়ারম্যান হলেন সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামের ভাগ্নে। গত দু’দিন আগে একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাজুল ইসলামকে। তাকেও নয়দিনের রিমান্ডে আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ কাজি জাদিদ আল রহমানকে আটক করে। পরে তাদের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে তার ১০দিনের রিমান্ড আবেদন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদেকুর রহমান তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বাদি পক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খোকন জানান ২০২২ সালে বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নকে আওয়ামী ক্যাডাররা পুলিশের ছত্রছায়ায় হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডে জনি চেয়ারম্যান জড়িত। তখন আদালতে একটি মামলা দায়ের করলেও তা গ্রহণ করা হয়নি।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit