বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

৯২ বছরের রেকর্ড ভাঙলেন ৩৮ বছর বয়সে অভিষিক্ত পাক বোলার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অভিজ্ঞ স্পিনার আসিফ আফ্রিদি টেস্ট অভিষেকেই ইতিহাস গড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে এই বাঁহাতি স্পিনার পাঁচ উইকেট নিয়ে হয়েছেন টেস্ট ইতিহাসে সবচেয়ে বয়স্ক অভিষেকে ‘ফাইফার’ পাওয়া বোলার। ভেঙে দিয়েছেন ৯২ বছরের পুরোনো রেকর্ড।

আসিফ শুরু করেন টনি ডি জর্জিকে আউট করে। এরপর একে একে তুলে নেন ডিওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরেইনা, ট্রিস্টান স্টাবস ও সাইমন হারমারকে। এতে তিনি নিজের প্রথম টেস্টেই পাঁচ উইকেটের কীর্তি গড়েন।

এর মাধ্যমে তিনি ভেঙে দেন প্রায় ৯২ বছর আগের রেকর্ড। ১৯৩৩ সালে ইংল্যান্ডের চার্লস ম্যারিয়ট টেস্ট অভিষেকে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে ফাইফার নিয়েছিলেন। আসিফ আফ্রিদি সেই রেকর্ড পেছনে ফেলে দিয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ম্যারিয়ট আর তৃতীয় স্থানে আছেন হফি জনসন, যিনি ৩৭ বছর ২৫৮ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit