শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা

কসবায় আকস্মিক বন্যায় ২৬ গ্রাম প্লাবিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১০৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পানি কমতে শুরু করলেও বাড়ছে পাশ্ববর্তী কসবায়। বৃহস্পতিবার রাত থেকে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে উপজেলার অন্তত ২৬টি গ্রাম।
এতে পানিবন্দি হয়ে পড়েছেন ২৩৫০টি পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ। উপজেলায় মোট পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে উপজেলার বায়েক মোড়ে একটি সড়ক ভেঙ্গে কুমিল্লার সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। সালদা নদীর পানি বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয় বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছিলো।কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, পানিবন্দি হয়ে আটকে পড়া অনেককে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ১০ মেট্রিক টন চাল ও ৪০০ প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। বন্যা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৪,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit