মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

আশুলিয়ায় বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৩৯ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে ছাত্র আন্দোলনে গণহত্যার দায়ে জড়িতদেরকে ফাঁসি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়।ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নাজমুল হাসান অভি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কোহিনূর গেট এলাকা প্রদক্ষিণ করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলের সামনে এসে নেতাকর্মীরা সমবেত হয়। পরে সেখানে এক  সমাবেশের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান মোহন,  সংগঠনটির আশুলিয়া থানা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব আঃ হামিদ, ১নং যুগ্ম-আহবায়ক মোঃ আবু হানিফ রানা ও যুগ্ম-আহবায়ক মোঃ বাবুল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় নাজমুল হাসান অভি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের নির্বিচারে গুলি করে গণহত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আন্দোলন ঠেকাতে দেশীয় অস্ত্র নিয়ে সাধারন ছাত্র-জনতার ওপর হামলা করা হয়েছে এবং অবাধে গুলি চালায়। এতে সাভার ও ধামরাইয়ে হত্যার শিকার হয়েছেন অন্তত ৪৬ জন। এমনকি গণমাধ্যমকর্মীরাও এই হামলা থেকে রক্ষা পায়নি। শেখ হাসিনা সরাসরি এই গণহত্যার সাথে জড়িত। আমি স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের গণহত্যার দায়ে ফাঁসি চাই। এছাড়া আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই খুনি শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির ব্যবস্তার দাবিও জানাই।
ভারতের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তারা কোন ধরনের সতর্ক বার্তা  না দিয়ে বাঁধ খুলে দিয়েছে। যে কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ভয়াবহ বন্যায় নিমজ্জিত হয়েছে। দেশের বিত্তবানদের বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর আহবানও জানান তিনি।

 

 

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit