শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

হাসিনা-সোবহান-আনভীরসহ ১৭৯ জনের নামে হত্যা মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

মঙ্গলবার নিহত হাফিজুল শিকদারের (২৮) পিতা আবু বকর শিকদার বাদি হয়ে বাড্ডা থানায় এই মামলা করেন। 

এজহারে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমিন্ত্রী জুনাইদ আহদের পলক, তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন ও একেএম রহমতুউল্যাহর নামও উল্লেখ করা হয়েছে। 

এজহারে আবু বকর শিকদার বলেন, গত ২০ জুলাই বিকাল তিনটার দিকে আমার ছেলে তার কর্মস্থলে উদ্দেশ্যে বাসা থেকে বের হন।  এ সময় মেরুল বাড্ডার প্রগতি স্বরণিতে আসামাত্র আসামিদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে আমার ছেলে হাফিজুল শিকদারকে হত্যা করে। আসামিদের গুলিতে আমার ছেলের ঘাড়ের কাছ দিয়ে ঢুকে ভগল ভেদ করে বেরিয়ে যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আমার ছেলেকে শনাক্ত করি।  

আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করতে দেরি এবং থানার কার্যক্রম বন্ধ থাকায় মামলা করতে বিলম্ব হয় বলে এজহারে উল্লেখ করেন তিনি। 

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit