শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সাতক্ষীরার সাবেক এসপির ফাঁসির দাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : সাতক্ষীরা জেলার সাবেক এসপি বর্তমান অ্যাডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের ফাঁসির দাবিতে তার নিজ জন্মস্থান রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় থাকা অবস্থায় বিএনপি ও জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা দুইটার বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মনিমুকুর কিন্ডার গার্টেন -এর সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে বিক্ষোভকারীরা চৌধুরী মঞ্জুরুল কবিরের কুশপুত্তলিকা দাহ করেন।

বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে সাতক্ষীরা থাকাকালীন তৎকালীন এসপি বর্তমান অ্যাডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির বিএনপি-জামায়াতের নেতাকর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষকে হত্যা করেছে। যার সংখ্যা হবে প্রায় তিনশতাধিক। শুধু হত্যায় নয়, এ সকল নেতাকর্মীর ঘর-বাড়ি পর্যন্ত আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে। সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অবৈধ সম্পদ ও অর্থ উপার্জন করেছে। সেই অর্থ দিয়ে তার দুই ভাই এলাকাতে প্রচুর সম্পদ করেছে। এগুলো প্রশাসনকে দেখতে হবে। আমরা বালিয়াকান্দিবাসী তার ফাঁসি দাবি করছি।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit