বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় ও দেশব্যাপী অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিবেশ অধিদপ্তরের এসব অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নওঁগা ও নীলফামারী জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত ২টি মোবাইল কোর্টে ৩টি মামলার মাধ্যমে মোট ২,৮০০/- টাকা জরিমানা আদায় এবং ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়। একই দিনে রাজধানীর কাওরানবাজার এলাকায় পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয় এবং সাধারণ জনগণকে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হয়। পাশাপাশি বাজার ও সুপারশপে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা মহানগরের কাকরাইল এলাকায় যানবাহন কর্তৃক মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলার মাধ্যমে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুসারে জামালপুর, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও পিরোজপুর জেলায় পরিচালিত ৪টি মোবাইল কোর্টে ১৩টি মামলার মাধ্যমে মোট ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট ড্রাইভারদের সতর্ক করা হয়।

এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে ঢাকার বসিলা এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করায় ২টি মামলার মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের মালিকদের সতর্কবার্তা প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit