শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

দৌলতপুরে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে সাগর হোসেন (২৭) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবক রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মার চরের লোকনাথপুর গ্রামের মৃত শওকত মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাগর গত রবিবার সন্ধ্যায় ভাগজোত বাজার থেকে রাজ মিস্ত্রির কাজ শেষে টিনের তৈরী ছোট ডিঙি নৌকায় পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় নৌকা সহ সে পানিতে তলিয়ে যায়। পরে সোমবার সন্ধ্যায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়ে পাবনা লক্ষীকুন্ডা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল মিয়া বলেন, ধারনা করা হচ্ছে রবিবার সন্ধ্যায় কাজ শেষ করে টিনের তৈরী ডিঙি নৌকায় নদী পার হওয়ার সময় নৌকা সহ সাগর পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে সোমবার রাতে স্থানীয়দের সহযোগীতায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit