শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

মঈন খানের পিএসের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সদস্যের বাড়িতে লুটপাটের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৯ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ফজলুল করিম জুয়েলের বোন নিলুফা খাতুন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ফজলুল করিম জুয়েলের বোন নিলুফা খাতুন বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের পরই পলাশ উপজেলায় সর্ব-সাধারণের নিরাপত্তা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে লিফলেট বিতরণ করেন পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ফজলুল করিম জুয়েল।

চাঁদাবাজি বন্ধের বিষয়টি নিজ দলেরই নেতারা ভালভাবে গ্রহণ করেনি। এরই প্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নির্দেশে তার ব্যক্তিগত পিএস বাহাউদ্দিন মিল্টনের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী আমাদের বাড়িতে হামলা-ভাঙচুর এবং লুটপাট চালায়। এসময় বাড়িতে থাকা অন্তত ১৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় ১৬ লাখ টাকা লুট করে তারা। বর্তমান উপদেষ্টা সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে বিচারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।’

তবে বিষয়টি অস্বীকার করে বাহাউদ্দিন মিল্টন জানান, ‘আমি ঢাকায় অবস্থান করছি। আমি এসব বিষয়ে জানিনা, তাছাড়া এসব নোংরা রাজনীতিতে আমি বিশ্বাসী নই। বরং জুয়েলই এসব নোংরা রাজনীতি করে আসছে, যেটা পুরো উপজেলাবাসী জানে।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit