শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৫ বাংলাদেশী তরুণ আটক

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৬০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ভারত ভূখ-ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূখ- থেকে তাদের আটক করা হয়।স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আটক বাংলাদেশী তরুণদের মধ্যে রয়েছে, জামালপুর সীমান্ত এলাকার কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৭), লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), বিশু মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (১৭), জুলমত হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন (১৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার জানান, রবিবার সকালে জামালপুর সীমান্তের ভারত ভূখ- থেকে ৫ বাংলাদেশী যুবককে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে গেছে বিএসএফ। আটক যুবকরা সকলেই মাদক চোরাকারবারীর সাথে জড়িত বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে ৪৭ বিজিবি অধিনস্ত প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম বলেন, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশী তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আটককৃতদের পুলিশে সোপর্দ করেছে বলে বিএসএফ সূত্র জানিয়েছে।
রবিবার দুপুর ১টার সময় একই সীমান্তে পতাকা বৈঠকে আটক বাংলাশীদের হোগলবাড়িয়া থানা পুলিশে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছে মেঘনা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর কল্যাণ ঘোষ।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit