মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে

কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আ.লীগ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা: শাহজাহান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১০৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ এখন পতিত শক্তি।  এ শক্তি বাংলার মাটিতে আর কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা। শুক্রবার (১৬ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নোয়াখালী সদরের শহীদ পিয়াস মাহমুদ, মো.রাযহান ও মামুন হোসেনের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি শহীদের পরিবারকে আর্থিক অনুদান দেন। এরপর তিনি শহী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।  

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, নোয়াখালীতে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার হয়নি। এমনকি আওয়ামী লীগ নেতাদের ওপরও কোনো হামলা হয়নি। এজন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে। তারপরও সংখ্যালঘুদের উপর ভর করে কিছু চক্রান্ত হয়েছে। যা এখনো অব্যাহত আছে। কিন্ত কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এ ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা। শাহজাহান আরও বলেন, নৃশংস অত্যাচার, নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে।  কিন্ত যার পতন আল্লার দরবারে কবুল হয়, সে হাজার হাজার মানুষের রক্ত দিয়েও ক্ষমতায় টিকে থাকতে পারেনা।  দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জালেম ছিল, আমরা মজলুম ছিলাম। তাদের পরিচয় ভিন্ন, আমাদের পরিচয় ভিন্ন। আওয়ামী লীগের মত আমরা নতুন করে জালেম হতে চাইনা। আমরা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।  আওয়ামী লীগ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, সামাজিক নেতাদের নেতৃত্বের আস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আজগর হোসেন দুখু, প্রমূখ।  

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২৪,/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit