শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম

আগামী সপ্তাহে আসছে জাতিসংঘ তদন্ত দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত জুলাই হত্যাকাণ্ড তদন্তে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।  তদন্তের পর তারা দায়বদ্ধতা নিশ্চিতে একটি পথনির্দেশিকা দেবেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সাংবাদিকদের এ তথ্য জানান।

গোয়েন লুইস বলেন, ‘তারা আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন। এই প্রতিনিধি দল প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স, কত সময় কাজ করবে; সেটি নিয়ে এখনও কাজ চলছে। কিন্তু আমরা কাজ করতে প্রস্তুত।’

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আধাঘণ্টারও বেশি সময় বৈঠক করেন। 

এর আগে গতকাল বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। হাইকমিশনার অন্তর্বর্তী সরকারের প্রধানকে জানান, বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় শিগগিরই তদন্ত শুরু করবে জাতিসংঘ।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit