মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ইসিতে ফিরিয়ে নেওয়া হলো ৬ নির্বাচন কর্মকর্তাকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন জেলায় পদায়ন হওয়া ছয় নির্বাচন কর্মকর্তাকে নির্বাচন কমিশনে (ইসি) সংযুক্ত করা হয়েছে। এই ছয় কর্মকর্তা দেশের বিভিন্ন জেলা কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখা-১ এর সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। অফিস আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছয় কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে সংযুক্ত করা হলো।

ছয় কর্মকর্তা হলেন- সুনামগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মেহের মিয়াকে নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগে, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে সচিবালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগে, সিলেট জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনকে অতিরিক্ত সচিবের দপ্তরে, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনকে সচিবালয়ের সংস্থাপন শাখায়, মাগুরা জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা নির্বাচন পরিচালনা-২ অধিশাখায় এবং কুমিল্লা জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমানকে জনবল ব্যবস্থাপনা-১ শাখায় সংযুক্ত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit