শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ীতে ২৯ বিজিবি মতবিনিময় সভা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দেশের বর্তমান সৃষ্ট পরিস্থিতি থেকে দ্রুত উত্তরন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও সমাজ থেকে মাদক নির্মুল করতে ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগস্ট ফুলবাড়ী উপজেলার রুদ্রানী হাই স্কুল মাঠে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অধিনায়ক এবিএম জাহিদুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান নবিউল ইসলাম, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন।

অনুষ্ঠানে বক্তারা বলেন দেশে যা ঘটে গেছে সেটি অতীত, এখন দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে সকলকে ভূমিকা রাখতে হবে, মাদকমুক্ত সমাজ গড়তে হবে, মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে গাছ, ছাতা, সাইকেল ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit